ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, দেখেনিন সাকিব-মুশফিকের অবস্থান
এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সহ টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে এখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এভাবে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কাছাকাছি বাংলাদেশ। ৫ অক্টোবর ২০০০-এ বাংলাদেশ প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে একটি ওডিআই ম্যাচ খেলে।
সর্বশেষে ২০১৯ সালে ৮ জুন কার্ডিফে ওয়ানডে ম্যাচ খেলেছিল দুই দল। এখন পর্যন্ত দুই দল মোট ২১ টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ এবং ২১ টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। চারটি জয়ের মধ্যে দুটি জয় ওয়ানডে বিশ্বকাপে (২০১১ এবং ২০১৫)।
ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ভালো খেলে থাকেন বর্তমান জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহের তালিকায় সবার প্রথমে রয়েছেন এই চার ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৩৫ গড়ে ৪৮৮ রান সংগ্রহ করেছেন তিনি। কোন হাফ সেঞ্চুরি না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে দুইটি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেন উইকেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ১২ ইনিংসে ৪৪ গড়ে ৪৮৫ রান করেছেন মুশফিক। সেঞ্চুরি না থাকলেও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
ইংল্যান্ডের বিপক্ষের রান সংগ্রহের তালিকায় বাংলাদেশের হয়ে তৃতীয় নম্বর রয়েছেন সাকিব আল হাসান এবং চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৯ রান করেছেন সাকিব এবং ১৩ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৪ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!