বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে পরিক্ষা হিসেবে দেখছেন বাটলার
গত দুই আসর ২০২১ এবং ২০২২ সালে টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে উপমহাদেশে খুব একটা ওয়ানডে খেলার সুযোগ হয়নি ইংল্যান্ড দলের। শেষবার ২০২১ সালের মার্চে উপমহাদেশে খেলেছিল দলটি।
এর প্রায় দুই বছর পর আবারও উপমহাদেশের মাটিতে খেলবে তারা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।
পহেলা মার্চ শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘বিশ্বকাপকে ঘিরেই আমাদের পরিকল্পনা। বাংলাদেশের কন্ডিশন ভারতের কন্ডিশনের সবচেয়ে কাছাকাছি। এখানে আমরা নিজেদের পরীক্ষা নিতে উন্মুখ হয়ে আছি।’
‘বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। এখানে স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। এটাই আমরা চাই। দল হিসেবে এই পরীক্ষা দিতে চাই।’
ঘরের মাঠে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্সের রেকর্ডও জানা আছে বাটলারের। নিজেদের ডেরায় সর্বশেষ ১৩টি ওয়ানডে সিরিজের একটিতেও হারেনি তামিম ইকবালের বাংলাদেশ।
এমনকি গেল ডিসেম্বরে রোহিত শর্মা-বিরাট কোহলির শক্তিশালী ভারতকেও হারায় বাংলাদেশ। সিরিজটি সহজ হতে যাচ্ছে না, মানছেন বাটলারও। তিনি বলেন, ‘বাংলাদেশকে ঘরের মাঠে হারানো কঠিন। ওরা সম্প্রতি ভারতকে হারিয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live