চরম দু:সংবাদ: ১০ দিনে তিন ক্রিকেটার হারালো ভারত
ভারতীয় সংবাদমাধ্যমের জানা যায়, বসন্ত রাঠৌর বল করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় হাসপাতালে। এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে দেশটির গুজরাটে ১০ দিনে তিন ক্রিকেটার মারা গেলেন।
৩৪ বছর বয়সী বসন্ত গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী ছিলেন। ক্রিকেটকে অনেক ভালোবাসতেন তিনি। সেই ক্রিকেট খেলতে খেলতেই পাড়ি দিলেন না ফেরার দেশে।
প্রতিবেদনে বলা হয়, অলরাউন্ডার বসন্ত আহমেদাবাদের কাছে একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ম্যাচ খেলছিলেন। বল করার এক পর্যায়ে প্রথমে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি।
পরে ব্যথা শুরু হলে সতীর্থ ও আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় তাকে স্থানীয় সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা শুরু হলেও বসন্তকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে বসন্তের। বস্ত্রপুরের এই বাসিন্দার স্ত্রীও রয়েছেন।
গত ১০ দিনে বসন্তের আগে দুই ক্রিকেটার রাজকোটের বাসিন্দা প্রশান্ত ভারোলিয়া (২৭) এবং সুরাতের বাসিন্দা জিগ্নেশ চৌহান (৩১) মারা যান। সকলেরই মৃত্যু হৃদ্রোগে আক্রান্ত হয়ে হয়েছে। পর পর এমন ঘটনায় গুজরাটের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live