ব্রেকিং নিউজ: পাকিস্তান থেকে সরে যেতে পারে পিএসএল
সম্প্রতি সময়ে পাকিস্তানে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও পাকিস্তানে বিদেশি ক্রিকেটারদের আতিথেয়তা দেওয়ার সময় বজায় থাকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা। বিপত্তিটা বেঁধেছে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন প্রাদেশিক সরকারের কারণে। পাঞ্জাব সরকার পিসিবির কাছে ৫০০ মিলিয়ন পাকিস্তানি রুপি দাবি করেছে, তা না হলে নাকি লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা সম্ভব নয়।
অথচ বোর্ড ইতোমধ্যে যে ৫০ মিলিয়ন রুপি দিয়েছে, তার বাইরে এক টাকা দিতেও প্রস্তুত নয়। এমনকি আর কোনো টাকা খরচে রাজি নয় ফ্র্যাঞ্চাইজিরাও। একটি পক্ষ জোর দিয়েই দাবি করছে, বাকি ৪৫০ মিলিয়ন রুপির বড় এক অংশ নাকি পিএসএলের জন্য শহরের সাজগোজ করতেই খরচ হয়ে যাবে।
এমন পরিস্থিতিতে লাহোর ও রাওয়ালপিন্ডির ম্যাচগুলো করাচিতে স্থানান্তরের কথা ভেবেছিল পিসিবি। তবে একপর্যায়ে মোট ২৫০ মিলিয়ন রুপি পরিশোধ করলেই চলবে বলে জানায় পাঞ্জাব সরকার। তাতেও নাকি রফাদফা হয়নি। বিষয়টি তাই গড়ায় প্রধানমন্ত্রী পর্যন্ত।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনা করে এবার গলাতে পারেননি ফ্র্যাঞ্চাইজিদের মন। ফ্র্যাঞ্চাইজিরা এবার দাবি করছে, শহর রাঙানো কিংবা নিরাপত্তা দেওয়া সরকারের কাজ, তাই এখানে বাড়তি কোনো খরচের অঙ্ক গুনবে না তারা। এমন পরিস্থিতিতে পিএসএলের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের কোনো ভেন্যুতে আয়োজন করা যায় কি না, এমন আলোচনাও চলছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live