চরম দু:সংবাদ : এল ক্লাসিকোর আগেই লেভানদোভস্কিকে হারালো বার্সেলোনা
ইউরোপা লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার দিয়ে শুরু করে বার্সেলোনা। এর পর লা লিগায় রেলিগেশন জোনে আলমেরিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের মুখে পড়তে হয় বার্সাকে। কিন্তু এমন দুঃসংবাদের মধ্যেই ধাক্কা খেয়েছে দলটি।
আলমেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ফলে কয়েক দিন পরেই এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন পোলিশ এই তারকা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) লেভানদোভস্কির ইনজুরির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু লেভানদোভস্কি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, এ সম্পর্কে বিবৃতিতে কিছুই জানানো হয়নি।
তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে সেরে উঠতে। এটি যদি সত্যি হয় তাহলে পোলিশ এই তারকা ছাড়াই কোপা দেল রের সেমিফাইনালে রিয়ালের মোকাবিলা করতে হবে বার্সাকে। এ ছাড়া লিগে পরবর্তী দুই ম্যাচে ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচও মিস করবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live