তৃতীয় টেস্টে রাহুল একাদশে সুযোগ পাবেন কি না জানিয়ে দিলেন রোহিত
রাহুল এখন আর সহ-অধিনায়ক নন। তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরে অনেকের মনে হয়েছিল রাহুল হয়তো প্রথম একাদশ থেকে বাদ পড়বেন। রোহিত শর্মা যদিও তেমনটা মনে করছেন না।
বুধবার থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। যে ম্যাচের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন রোহিত। ভারত অধিনায়ক মঙ্গলবার বললেন, “দলের ১৭ জন ক্রিকেটারেরই সমান সুযোগ রয়েছে প্রথম একাদশে খেলার। যে ক্রিকেটারের প্রতিভা রয়েছে দল সব সময় তার পাশে থাকবে।
সহ-অধিনায়কের দায়িত্ব থেকে বাদ যাওয়ার সঙ্গে দলে সুযোগ না পাওয়ার কোনও যোগ নেই। দলে কোনও অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় রাহুলকে হয়তো সেই সময় এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কোনও বড় বিষয় নয়।”
বর্ডার-গাওস্কর ট্রফি ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। চার ম্যাচের সিরিজ়ে দু’টি ম্যাচ জিতে নিয়েছে ভারত। ২-০ এগিয়ে থেকে ইনদওরে বুধবার খেলতে নামবেন রোহিত শর্মারা। এই ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা পাকা করে ফেলতে পারবেন তাঁরা। এমন ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলে প্রশ্নের জায়গা একটিই। শুভমন এবং রাহুলের মধ্যে কে খেলবেন?
১ রানে জয়! ৩০ বছর পর আবার দেখল টেস্ট ক্রিকেট, নিউ জ়িল্যান্ড ছাড়া এই কীর্তি আছে আর কার?প্রথম দু’টি টেস্টে তিন ইনিংসে রাহুল করেছেন মাত্র ৩৮ রান। শেষ ১০ ইনিংসে কোনও অর্ধশতরান আসেনি রাহুলের ব্যাট থেকে। তাঁর করা শেষ টেস্ট শতরান ২০২১ সালের ডিসেম্বরে।
ছন্দে না থাকা রাহুলকে বসিয়ে সেই জন্যেই শুভমনকে খেলানোর দাবি উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন শুভমন। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন তিনি। শুধু লাল বলে নয়, সাদা বলের ক্রিকেটেও ছন্দে রয়েছেন শুভমন। তাই পঞ্জাবতনয়কে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখতে চাইছেন অনেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা