বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজে বড় ভুল করে বসল বিসিবি
এ ম্যাচের একটি টিকেট দেশ রূপান্তরের হাতে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের পতাকার জায়গায় ছাপা হয়েছে যুক্তরাজ্যের পতাকা। ইংল্যান্ডসহ চারটি দেশ নিয়ে যুক্তরাজ্য গঠিত। তবে যুক্তরাজ্যের অধীনস্থ চারটি দেশেরই রয়েছে আলাদা আলাদা পতাকা। রয়েছে আলাদা আলাদা স্পোর্টস ফেডারেশন।
যুক্তরাজ্যের অধীনস্থ আয়ারল্যান্ড, স্কটল্যান্ডও যেমন ইংল্যান্ডের মতো স্বতন্ত্রভাবে ক্রিকেটে অংশ নেয়। ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করে যাওয়ার পরই যেমন আয়ারল্যান্ড আসবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকেটের গায়ে এই দুই দেশের পতাকাই থাকার কথা। কিন্তু সেটি হয়নি।
ইদানিং টিকেটে এমন ভুল প্রায় করছে বিসিবি। ২০২১ সালের নভেম্বরে পাকিস্তান সিরিজে যেমন খেলা শুরু সময়ের জায়গায় দিনকে রাত বানিয়ে ফেলা হয়েছিল। এমনকি সংবাদমাধ্যমের কাছে প্রেরিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশ বানান ভুল হওয়ার মতো ঘটনাও আছে অতীতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়