নতুন দায়িত্বে কোহলি
সিরিজের ৩য় টেস্ট শুরু হবে আগামীকাল বুধবার থেকে। কিন্তু সোমবার অনুশীলনে দেখা গেল না রোহিত শর্মাকে। ভারতীয় দলের অনুশীলনের যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখানে নেই ভারত অধিনায়ক। বিরাট কোহলিকে দেখা গেল শ্রেয়স আয়ারদের ক্যাচ নেওয়ার প্রশিক্ষণ দিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে তৃতীয় টেস্ট খেলতে নামবেন রোহিতরা।
তৃতীয় টেস্টের আগে স্লিপে ক্যাচ নেওয়ার অনুশীলন করল ভারতীয় দল। স্লিপে বিরাট কোহলিকে নিয়মিত ফিল্ডিং করতে দেখা যায়। কিন্তু অনুশীলনে অন্য ভূমিকায় বিরাট। তিনি অনুশীলন করালেন বাকি ক্রিকেটারদের। মাটিতে বসে তিনি একের পর এক বল স্লিপে পাঠালেন। আর সেই বল ধরলেন শ্রেয়স, শুভমন গিলরা। তরুণ ওপেনারকে স্লিপ ফিল্ডিং অনুশীলন করতে দেখে অনেকে মনে করছেন, লোকেশ রাহুলের বদলে হয়তো তাঁকেই প্রথম একাদশে খেলতে দেখা যাবে।
শুধু স্লিপ ফিল্ডিং নয়, ভারতীয় দল জোরকদমে ব্যাটিং অনুশীলনও করে। নেটে ব্যাট করেন শুভমন, রাহুলরা। সোমবার রোহিতকে দেখা না গেলেও মঙ্গলবার অনুশীলন করেন রোহিত। রঞ্জি ট্রফি জিতে দলে যোগ দিয়েছেন জয়দেব উনাদকট। উমেশ যাদব, অক্ষর পটেল, কুলদীপ যাদবরাও অনুশীলন করেছেন।
২২ বছর আগের ইডেন! ফলো অন করিয়েও হার, এই নিয়ে চার বার! স্টিভের ‘ভুল’ স্টোকসেরবর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ এগিয়ে রয়েছে ভারত। প্রথম দু’টি টেস্টে ভারতীয় দলের স্পিনের দাপট সামলাতে ব্যর্থ অস্ট্রেলিয়া। সেই দুই টেস্টে রান পাননি রাহুল। সেই কারণে রোহিতের সঙ্গী কে হবেন তা নিয়ে চর্চা চলছে।
ভারতের প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হলেও অক্ষর পটেলরা যে রান পাওয়ায় বড় রান করতে অসুবিধা হয়নি। দু’টি টেস্টেই বল হাতে দাপট দেখান রবীন্দ্র জাডেজা। তিনি দু’টি টেস্টেই ম্যাচের সেরা হয়েছেন। দিল্লি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন জাডেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল