এক নজরে দেখেনিন কেন ফুটবলার কত বার ফিফা বর্ষসেরার পুরুস্কার পেয়েছেন
মেসির সঙ্গেই ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন স্প্যানিশ তারকা আলেক্সিয়া পুতেলা। তবে একা মেসি নয়, ফিফার এই বর্ষসেরার একাধিক তালিকায় খেতাব অর্জন করে নিয়েছেন আর্জেন্তিনার খেলোয়াড়রা। বর্ষসেরা কোচ হলেন আর্জেন্তিনার লিওনেল স্কালোনি। বর্ষেরা গোলকিপারের তকমা ছিনিয়ে নিয়েছেন 'নান আদার দ্যান' কাতারের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। এ ছাড়াও আর্জেন্তিনার সমর্থকদের হাতেই তুলে দেওয়া হল সেপা ফ্যানের স্বীকৃতি।
তবে এটাই প্রথম নয়, এর আগেও একবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেসি। ২০১৯ সালে এই খেতাব পেয়েছিলেন তিনি। ফলে এবার তিনি ছুঁয়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো এবং রবার্ট লেওয়নডস্কিকেও।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ফিফা ব্যালন ডি'অরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদাভাবে এই বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব দেওয়া শুরু করে। পর পর দু'বার অর্থাৎ ২০১৬ এবং ২০১৭ সালে এই পুরষ্কার পান CR7। ২০২০ এবং ২০২১ সালে এই খেতাব ওঠে রবার্ট লেওনডস্কির মাথায়। ২০১৮ সালে ফিফার বর্ষসেরা প্লেয়ার হয়েছিলেন লুকা মদ্রিচ।
এ বছর ফিফার বর্ষসেরা দ্বিতীয় খেলোয়াড় হয়েছে কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থানে রয়েছেন করিম বেঞ্জেমা। চতুর্থ হয়েছে লুকা মদ্রিচ। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার এই তালিকায় নবম স্থানে রয়েছেন। লেওনডস্কি রয়েছেন দ্বাদশ স্থানে।
মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ডের সারিনা উইগম্যান। মেয়েদের বর্ষসেরা গোলকিপার ইংল্যান্ডেরই ম্যারি এয়ারপস। পুসকাস অ্যাওয়ার্ড অর্থাৎ বর্ষসেরা গোল হিসেবে বেছে নেওয়া হয়েছে পোল্যান্ডের মার্সিন ওলেক্সির একটি গোল। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেলেন জর্জিয়ার লুকা লোচোশভিলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live