নাসুমের ৫ উইকেট, শেষ হলো ম্যাচ, দেখেনিন ফলাফল
এর আগে ১১২ রান করে অপরাজিত থাকেন অমিত হাসান। গত কয়েক দিনে তিনি খুব একটা সাহায্য করতে পারেননি। তার সংখ্যায় আরও চার রান যোগ করে উইকেটের আগে মুশফিক হাসানের হাতে ধরা পড়েন তিনি।
তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাউথ জোনের ইনিংস। আবু হায়দার রনি ও মুশফিকের দাপটের সামনে টিকতেই পারেনি দলটি। ৪১ বলে ৩২ রান করতে পেরেছেন কেবল নাহিদুল ইসলাম।
সেন্ট্রালের বোলারদের মধ্যে ৭১ রান খরচায় চার উইকেট নেন রনি। ৫৪ রান খরচায় পাঁচ উইকেট নেন মুশফিক।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সেন্ট্রাল জোন। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন আইচ মোল্লা। ২৭ রান করেন আরিফুল হক। ২৫ রান আসে অধিনায়ক শুভাগত হোমের ব্যাটে।
৯৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাসুম। দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন আব্দুল হালিম এবং নাহিদুল ইসলাম। প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৩১৩ রান তুলেছিল সাউথ জোন। জবাবে জাকের আলীর অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি সাউথ জোন (প্রথম ইনিংস)- ৩১৩/১০ (৯৭.৫ ওভার) (সাদমান ১৩০, ফজলে রাব্বি ৫০, নাসুম ৪৪*, অমিত ৩০; আবু হায়দার ৫/৫৫, সৌম্য ২/১৭)।
বিসিবি সেন্ট্রাল জোন (প্রথম ইনিংস)- ২৮৩/১০ (৭৪ ওভার) (জাকের ১৩৮*, মিঠুন ৩৮, আরিফুল ২৯; খালেদ ৩/৫৬, নাসুম ৩/৮৪)।
বিসিবি সাউথ জোন (দ্বিতীয় ইনিংস)- ২৭৭/১০ (৯৮.১ ওভার) (অমিত ১১৬, ফজলে রাব্বি ৯০; মুশফিক ৫/৫৪, রনি ৪/৭১)।
বিসিবি সেন্ট্রাল জোন (দ্বিতীয় ইনিংস)- ১৯৭/১০ (৬২.৫ ওভার) (আইচ ৫৯, আরিফুল ২৭; নাসুম ৫/৯৪, খালেদ ২/৩৩)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live