ফর্মে থাকলে মুস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা বোলার : হাথুরুসিংহে
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের পথচলা শুরু হয়। তখন বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আরও একবার বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। ফিরে এসে প্রিয় শিষ্য মুস্তাফিজকে প্রশংসায় ভাসাতে একদমই ভোলেননি তিনি। ইংল্যান্ড সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজের ব্যাপক প্রশংসা করেছেন হাথুরুসিংহে।
মুস্তাফিজের ব্যাপারে হাথুরু বলেন, ‘যখন সে ফর্মে থাকে তখন সে বিশ্বের সেরা বোলারদের একজন। তার অভিষেকের সময় আমরা ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিলাম (২০১৫ সালে)। সে এখন ধীরে ধীরে সেই ফর্মে ফিরে আসছে। সম্প্রতি ভারত সিরিজেও সে বেশ ভালো বোলিং করেছে। সে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বোলিং করে থাকে। আমরা তাকে দলের মূল বোলার হিসেবেই ব্যবহার করার চেষ্টা করে যাব।’
মিরপুরের উইকেট সাধারণত কিছুটা ধীরগতিরই হয়ে থাকে। আর এমন উইকেটে দারুণ কার্যকরী হয়ে ওঠে মুস্তাফিজের কাটার। অতীতেও বহুবার এমন উইকেটে মুস্তাফিজের সাফল্য দেখা গেছে। তার ভয়ঙ্কর কাটারের ছোবলে প্রতিপক্ষ দিশেহারা হয়েছে হরহামেশাই। আসন্ন ইংল্যান্ড সিরিজেও এমন ভয়ঙ্কর মুস্তাফিজকেই দেখতে চাইবেন কোচ, সমর্থক সকলে।
আগামীকাল ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মাঠের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live