৬৫ বছর ধরে অক্ষত রেকর্ড, ভাঙতে পারেননি মারাদোনা, মেসি, রোনালদো
এখন পর্যন্ত বিশ্বকাপের কোনও এক টুর্নামেন্টে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি। প্রায় ৬৫ বছর ধরে তার অনন্য রেকর্ডটি অক্ষত। ২০২০ সালে চলে গেলেন দিয়েগো মারাদোনা। পেলে তাঁর সঙ্গে যোগ দিলেন গত ডিসেম্বরে।
জাস্ট ফন্টেইনের কি তখন থেকেই মনটা উড়ু উড়ু করছিল? মেয়াদ পূরণ হওয়ায় ভোরের শিউলি ফুলের মতো ‘নায়কেরা’ এখন ঝরে পড়ছেন। আজ চলে গেলেন অন্য লোকে, পেলে-ম্যারাডোনাদের কাছে। একা রেখে গেলেন বেকেনবাওয়ারকে। ১৯৫৩ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জাতীয় দলে হয়ে খেললেও মাত্র ২১টি ম্যাচে খেলেছিলেন ফন্তেইন। সেখানে ৩০টি গোল করেছিলেন তিনি।
মূলত একের পর এক চোটের কারণেই ফুটবল ক্যারিয়ার থেমে যায় মাত্র ২৮ বছর বয়সে। ফ্রান্সের তিনটি ক্লাবের হয়ে খেলে প্রায় আড়াইশোর কাছাকাছি গোল করেছেন ফন্তেইন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় রয়েছে ১০টি গোল। মাত্র তিনজন ফুটবলার বিশ্বকাপে ফন্টেইনের চেয়ে বেশি গোল করেছেন—জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬), ব্রাজিলের রোনালদো (১৫) এবং জার্মানির গার্ড মুলার (১৪)।
কাতারে বিশ্বকাপ জিতে অনেকের চোখে ‘সর্বকালের সেরা’ তকমা পাওয়া লিওনেল মেসিকেও ১৩ গোল করতে খেলতে হয়েছে পাঁচটি বিশ্বকাপ। ১৩ সংখ্যাটা তাই সব সময় ‘দুর্ভাগ্য’ নয়, কারও জন্য পরম সৌভাগ্যও। এমন এক রেকর্ডের অধিকারী জাস্ট ফন্তেইন যা নেই পেলে, মারাদোনা, মেসি এবং রোনাল্ডোদের। তাই ফুটবল বিশ্ব চিরকাল ফন্তেইনকে স্পেশাল ফুটবলার হিসেবেই মনে রাখবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live