সাকিবকে পাঁচে খেলানোর আসল কারণ ফাঁস
তিনে এদিন সুযোগ দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে, যিনি অর্ধশতক হাঁকিয়ে বাংলাদেশকে সম্মানজনক পুঁজি এনে দিয়েছিলেন। চার নম্বরেও সাকিব নামেননি, পাঠানো হয় মুশফিকুর রহিমকে। কেন সাকিব পাঁচে আর মুশফিক চারে খেললেন, ম্যাচ শেষে মিলল এর ব্যাখ্যা।
সংবাদ সম্মেলনে শান্ত জানান, ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশন মেলাতে গিয়েই মুশফিককে চারে ও সাকিবকে পাঁচে খেলানো হয়েছে। তিনি বলেন, 'বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের কারণে সাকিব ভাই পাঁচে, মুশফিক ভাই চারে খেলেছে।'
যদিও মুশফিক বা সাকিব কেউই এদিন আলো ছড়াতে পারেননি। শান্ত ছাড়া দলের কোনো ব্যাটারই তেমন সফল ছিলেন না। তবে শান্ত মানছেন, তিনিই আরেকটু ভালো করতে পারলে জয়ের দেখা পেত বাংলাদেশ, 'আমি হয়ত ধরে রাখতে পারিনি, তবে অতীতে আমাদের ব্যাটাররা এভাবে বড় ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছে। এমন না যে আমাদের ব্যাটাররা ইনিংস লম্বা করতে পারে না। অতীতে অনেক ভালো ইনিংস আছে যা ম্যাচ জেতাতে সহায়তা করেছে।'
স্পিন বান্ধব কন্ডিশনেও বাংলাদেশকে ভুগিয়েছেন ইংল্যান্ডের পেসাররা। শান্ত মনে করেন, উইকেট স্পিনারদের জন্য সহায়ক হলেও ভালো পেসাররা এই উইকেটে ভালো করতে পারবেন।
তিনি বলেন, 'উইকেটে স্পিনারদের সহায়তা ছিল, তবে ওদের পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের। ওদের কম্বিনেশন খুব ভালো ছিল। আমাদের তাসকিন খুব ভালো বল করেছে। উইকেট না পেলেও আমাদের স্পিনারদের সাথে তাসকিন ভালো করেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)