ইংল্যান্ডের বিপক্ষে নাসিরকে দলে না নেয়ার ব্যাখ্যা দিলেন নান্নু
সবাই ধারণা করে ছিল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে সুযোগ পাবেন নাসির। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঘোষিত সেই দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। ঠিক কি কারণে নাসিরের জায়াগা হয়নি সে কারণও জানিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে নাসিরের দলে না থাকার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
নান্নু জানিয়েছেন, 'অনেক কিছু ব্যাপারেই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।'
বিপিএলের নবম আসরের সেরা খেলোয়ারের দৌড়ে ছিলেন নাসির। যেখানে ১২ ম্যাচে ব্যাট হাতে ৪৫.৭৫ গড় ও ১২০ স্ট্রাইকরেটে ৩৬৬ রান করেন তিনি। যেখানে ছিল ২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। এছাড়া বল হাতে ৬.৮১ ইকোনোমিতে ১৬ উইকেট শিকার করেন নাসির। কিন্তু দলের ভরাডুবিতে গ্রুপ পর্বের সিঁড়ি উতরাতে পারেনি তার দল।
আগামী ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মার্চ ঢাকার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live