সুর পাল্টালেন পাপন
এরপর চারিদিকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে শেষ পর্যন্ত নিজের কথা পাল্টে দিলেন নাজমুল হাসান পাপন। সাকিব-তামিম ইস্যুতে নিজের করা মন্তব্যের পর এবার মিডিয়ার ওপরেই দোষ চাপিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগের বক্তব্যের সুর পাল্টে তিনি বলেন, “আমিতো বলিনি সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা আছে। আপনারা বলেছেন, আমি উত্তর দিয়েছি”। বৃহস্পতিবার (২ মার্চ) টিম বাংলাদেশকে উৎসাহ জোগাতে হোটেল সোনারগাঁয়ে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
“আমি তো বলিনি ওদের মাঝে সমস্যা আছে, এটা তো কমন সিক্রেট। আমি তো বলিনি, আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো, শুধু কালকে না। এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনও ওরা কথা বলেছে।”
“এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোর করব ঝামেলা করার দরকার নাই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয় নাই, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভাল। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live