মিরাজের কাছে থামলো বাটলার ঝড়, দেখেনিন সর্বশেষ স্কোর
ইংল্যান্ডের ইনিংস বিবরণ:
টস হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। শুরু থেকেই চাপে থেকে দুই ওপেনার। ১৫ বলে ১টি চারের সাহায্যে ৭ রান করে তাসকিনের বলে শান্ত’র হাতে ধরা পড়েন ফিল সল্ট। ১৯ বলে ১১ রান করেন দাভিদ মালান। ১৬ বলে ৫ রান করেন জেমস ভিন্সি।
সেঞ্চুরির পর গতি বাড়িয়েছিলেন রয়। মাঝে ৩ ওভারে এসেছিল ৫টি চার, ৩৮ রান। তবে ১৫০ পর্যন্ত যেতে পারলেন না ইংল্যান্ড ওপেনার। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে হয়েছেন এলবিডব্লু, আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। রয় ফিরলেন ১৩২ রান করে, ১২৪ বলের ইনিংসে ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।
উইকেটের দেখা নেই, উইকেটের দেখা নেই… এরপর ৭ বলের মধ্যে ২ উইকেট! তাসকিনের ধীরগতির শর্ট বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন উইল জ্যাকস।
ফিফটির পর ১৩ বলে ২৬ রান তুলে ফেলেছিলেন বাটলার। তবে তাঁকে থামতে হলো মিরাজের দুর্দান্ত এক ক্যাচে। ফুললেংথের বলে টেনে মেরেছিলেন ইংল্যান্ড অধিনায়ক, নিজের বলেই বাঁদিকে নিচু হয়ে দারুণ এক রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন মিরাজ। বাটলার থেমেছেন ৭৬ রানেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৫ রান।
দুই দলের একাদশ:
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা