আবাহনী না মোহামেডান, ডিপিএলে যে দলের হয়ে খেলবেন সাকিব
এজন্য আজ (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই বাংলার সিসিডিএম কার্যালয়ে আসেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। সেখানেই মোহামেডানের সঙ্গেই আনুষ্ঠানিক চুক্তি সেরেছেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার।
গত মৌসুমেও মোহামেডানের জার্সিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। তবে দল পরের রাউন্ডে যেতে না পারায় তিনি পরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাশরাফীর নেতৃত্বে খেলেছিলেন। তবে এবারও সাদা-কালো শিবিরেই খেলবেন দেশসেরা এই ক্রিকেটার।
চুক্তি শেষে গণমাধ্যমের পক্ষ থেকে সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে মোহামেডানের জ্যেষ্ঠ ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেছেন, ‘মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা সবসময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে নিয়েছি। আশা করি সে আমাদের হয়ে খেলবে।’
গুঞ্জন উঠেছিল, আসন্ন ডিপিএলে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর হয়ে খেলবেন সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এক ভিডিও বার্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের দলেই খেলবেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। অবশেষে সেই আনুষ্ঠানিকতাও সারল ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live