ধোনির ছক্কার ঝড়
এটাই আইপিএলে ধোনির শেষ মরশুম হতে পারে, এমন জল্পনার মাঝে ক্যাপ্টেন কুল শুরু করে দিলেন আইপিএলের প্রস্তুতি। বরং বলা ভালো যে প্রতিপক্ষ বোলারদের ধ্বংস করার ইঙ্গিত দিতে শুরু করলেন প্র্যাক্টিসে।
শুক্র ও শনিবার চেন্নাই সুপার কিংসের দু'টি নেট সেশনে যে মেজাজে ধরা দিলেন ধোনি, তাতে প্রতিপক্ষ দলগুলির কাছে নিঃশব্দ হুঁশিয়ারি পৌঁছল সন্দেহ নেই। যে রকম টাচে রয়েছে ধোনি, তাতে সিএসকে সমর্থকদের আপ্লুত হওয়াই স্বাভাবিক।
চেন্নাইয়ের অনুশীলনে রীতিমতো আগুনে মেজাজে ব্যাট করেন ধোনি। শুরুতে নেট বোলারদের বিরুদ্ধে হালকা নক করেন মাহি। শেষবেলায় ঝড় তোলেন ব্যাট হাতে। একের পর এক বল উড়ে যায় মাঠের বাইরে। প্রায় প্রতি বলেই ধোনি হাওয়ায় শট খেলেন। বলাবাহুল্য, সেই শটগুলিতে বলের গন্তব্য ছিল গ্যালারি।
উল্লেখযোগ্য বিষয় হল, ধোনি যেভাবে স্টেপ-আউট করে শট নিচ্ছিলেন, তাতেই বোঝা যায় যে তাঁর পায়ের নড়াচড়া কত দুর্দান্ত। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও কোনওরকম জড়তা চোখে পড়েনি ধোনির শরীরিভাষায়। একই রকম ফিট রয়েছেন তিনি।
চেন্নাই সুপার কিংসের নেটে ধোনির এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুধু অনুরাগীরাই নন, ধোনির প্র্যাক্টিসের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসকে-ও। যার বিস্তর প্রতিক্রিয়া জানান অনুরাগীরা। সবাই ধোনিকে পুরনো মেজাজে দেখতে চাইছেন। কেউ আবার একথাও মনে করিয়ে দিয়েছেন যে, এমন মেজাজে ধোনিকে দেখার পরে যেন না বলা হয় এটাই তাঁর শেষ মরশুম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live