’মেসি তোমার চেয়ে ঢের ভালো’
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মুখের উপর অপমান করে দিল এক খুদে ফুটবল সমর্থক। রোনাল্ডোর সামনে চিৎকার করে ছেলেটি বলে, "শোনো, তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।"
গত শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসের ও আল বাতেনের মধ্যকার ম্যাচের ঘটনা। ম্যাচটি ৩-১ গোলে জেতে আল নাসের। যদিও স্কোরশিটে ছিল না রোনাল্ডোর নাম।
রোনাল্ডোর গোল ও সিউউউউউ সেলিব্রেশন দেখার জন্য যাঁরা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন তাঁরা স্বভাবতই হতাশ। সেই হতাশ ফ্যানদের তালিকায় ছিল এক খুদে।
প্রিয় ফুটবলার গোল না করায় রেগে গিয়েছিল সে। ম্যাচের পর টানেল দিয়ে রোনাল্ডোরা লকার রুমের দিকে যাচ্ছিলেন। তখনই রোনাল্ডোর সামনে চিৎকার করে ওই খুদে বলে, "তোমার চেয়ে মেসি ঢের ভালো ফুটবলার।"
মুখের সামনে চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসা 'অপমান'এর সমান। খুদে ফ্যানের অপমানের জবাবে কী প্রতিক্রিয়া দিলেন রোনাল্ডো?
প্রথমদিকে সিআর৭ ছেলেটিকে পাত্তা দিতে চাননি। কিন্তু যাওয়ার আগে প্রতিক্রিয়া দিয়েই গেলেন। ৩৮ বছরের আল নাসের তারকা বলে ওঠেন, "এটা খুব সহজ ম্যাচ ছিল।
সৌদির কোনও কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডো ওই খুদেকে বলেন, "যাও গিয়ে মেসির ম্যাচ দেখো। খুদে ফ্যানের কাছে অপমানিত হলেও আল নাসেরের হয়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন সিআর৭। সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার হয়েছেন তিনি। এতে অপমানের জ্বালা কিছুটা হলেও কমবে পর্তুগিজ মহাতারকার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live