নতুন ইতিহাস গড়লো সালাহ’র লিভারপুল
রবিবার (৫ মার্চ) রাতে নিজ ঘরের মাঠ এনফিল্ডে রেড ডেভিলদের ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে দ্য রেডরা। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে লিভারপুল।
এর আগে, ম্যানইউর বিরুদ্ধে তাদের সর্বোচ্চ গোলে জয় পাওয়ার রেকর্ড ছিল ৭-১ গোলের ব্যবধানে। ১৮৯৫ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচে ম্যানইউর বিরুদ্ধে এ জয় পেয়েছিল লিভারপুল। সে ছিল ১০০ বছরেরও বেশি সময় আগের কথা।
এ ছাড়া রোববার রাতে জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর থেকে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে টানা সাতটি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে ইয়ুর্গেন ক্লপের শীর্ষরা।
১৯৭০ থেকে ১৯৭৯ সালের মধ্যে নিজ ঘরের মাঠে রেড ডেভিলদের বিরুদ্ধে টানা ৯টি ম্যাচে অপরাজিত ছিল দ্য রেডরা। ওই সময়ের পর এবারই টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা।
ম্যাচটিতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন ডারউইন নুনেজ, কডি গাপকো ও মোহাম্মাদ সালাহ। আর দলের হয়ে একটি গোল করেছেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৪৩ মিনিটে গাপকোর গোলের মাধ্যমে শুরু হয় লিভারপুল ঝড়। যা ৮৮ মিনিটে ফিরমিনোর গোল দেওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live