আবারও উইকেট হারালো বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
এদিকে শেষ ওয়ানডেতে টাইগার শিবিরে সবচেয়ে বড় পরিবর্তন। পেসার তাকিনের জায়গায় এবাদত হোসেন।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলেই। এবার ৩ বল খেলে লিটন দাস ফিরলেন শূন্যতেই। ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ইনিংসে কোনো রান না করেই আউট হলেন লিটন। তিন ম্যাচ সিরিজটা লিটনের গেল ভুলে যাওয়ার মতোই—৭, ০ ও ০। স্যাম কারেনের অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে এবার ফিরেছেন লিটন। প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।
৪, ৫, ৪—কারেনের ওভারটা শুরু হয়েছিল এভাবে। নাজমুল হোসেন মেরেছিলেন দুই চার, মাঝে ওভারথ্রোয়ে এসেছিল ৫ রান। তবে সে ওভারের শেষে তামিম ইকবালকে ফেরালেন কারেন। প্যাডের ওপর থেকে ফ্লিক করতে গিয়ে লিডিং-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক, পয়েন্টে সহজ ক্যাচ গেছে জেমস ভিন্সের কাছে। শুরুতেই আরেকবার এলোমেলো বাংলাদেশের ব্যাটিং, ৩ ওভারের মধ্যেই নেই দুই ওপেনার। দুজনই কারেনের শিকার।
জুটিটা জমেছিল বেশ। তবে সিরিজের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পরের ওভারেই আউট হয়ে গেছেন নাজমুল। রান আউট হওয়ার আগে ৭১ বলে ৫৩ রান করে যান তিনি।
লেগ সাইডে খেলেছিলেন নাজমুল, মুশফিকের ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেন। শেষ মুহূর্তে ডাইভ দিয়েও নিজেকে বাঁচাতে পারেননি, বাটলারের থ্রো তার আগেই পৌঁছে গেছে বোলার রেহানের কাছে।
আগের বলটি অফ স্টাম্প লাইনে পড়ে ঘুরেছিল বেশ, লেগ স্পিনিং ডেলিভারিটি জায়গা বানিয়ে খেলতে গিয়ে নাগাল পাননি মুশফিক। পরের বলটি পড়ল কাছাকাছি লাইনে, এবার ঢুকল ভেতরের দিকে। সুইপের চেষ্টায় ব্যর্থ মুশফিক, আদিল রশিদের গুগলিতে হলেন বোল্ড। থিতু হয়েছিলেন, সেঞ্চুরিটাও নাগালের মধ্যে ছিল। তবে মুশফিককে থামতে হলো ৯৩ বলে ৭০ রান করেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৩ রান। ১৭ রানে সাকিব ও ০ রানে ব্যাট করছেন রিয়াদ।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, তাইজুল ইসলাম।
একাদশ: 1 জেসন রয়, 2 ফিল সল্ট, 3 ডেভিড মালান, 4 জেমস ভিন্স, 5 স্যাম কুরান, 6 জস বাটলার (ক্যাপ্টেন/উইকেটকিপার), 7 মঈন আলী, 8 ক্রিস ওকস, 9 রেহান আহমেদ, 10 আদিল রশিদ, 11 জোফরা আর্চার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?