নতুন রেকর্ড: সবার শীর্ষে শাহীন আফ্রিদি
চলমান পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শাহীন আফ্রিদি। এই মৌসুমে জয়ের শতকরা দিক থেকে পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হয়েছেন তিনি।
২১ বছর বয়সী এই বাঁহাতি পেস বোলার তার দলকে নেতৃত্ব দিয়েছেন ২০ ম্যাচে। যেখানে তার দল জয়ের দেখা পেয়েছে ১৪টি ম্যাচে। অর্থাৎ, তার অধিনায়কত্ব করা ম্যাচগুলোতে শতকরা ৭০ ভাগ ম্যাচেই জয় মুখ দেখেছে তার দল। তাতে গড়েছেন পিএসএলে রেকর্ড। কারণ এর আগে কোনো অধিনায়ক অন্তত ২০ ম্যাচে অধিনায়কত্ব করে এত বেশি হারে জয় এনে দিতে পারেননি কোনো দলকে।
এদিকে এই মৌসুমে দলের জয়ের পাশাপাশি নিজেও দুর্দান্ত ফর্মে আছেন শাহিন। বোলিংয়ে পারফরম্যান্স দিয়ে দলকে জিতিয়েছেন কয়েকটি ম্যাচও।
তার দল কালান্দার্স চলতি মৌসুমে সাত ম্যাচে ছয় জয় নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে। এবং প্রথম দল হিসেবে প্লে অফের জায়গাও নিশ্চিত করেছে শাহিনের দল।
রেকর্ড গড়ার পথে শাহিন পেছনে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মিসবাহ-উল-হক, সরফরাজ আহমেদ, এবং ড্যারেন স্যামির মতো সফল পিএসএল অধিনায়কদের।
মুলতান সুলতানস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আছেন এই তালিকায় দ্বিতীয় স্থানে। বর্তমানে ৬৭.৭% জয়ের রেকর্ড আছে তার অধিনায়কত্বে। এই উইকেটকিপার-ব্যাটার ১৫ ম্যাচে অধিনায়কত্ব করে ১০ টি জয়ে এনে দিয়েছেন তার দলকে। সেইসাথে অধিনায়ক এবং একজন খেলোয়াড় হিসেবে রিজওয়ানের ধারাবাহিক পারফরম্যান্স তার দলের সাফল্যের মূল কারণ।
পিএসএল অধিনায়কদের সেরা জয়ের শতাংশ (ন্যূনতম ২০ ম্যাচ):
৭০% - শাহিন আফ্রিদি
৬৭.৭% - মোহাম্মদ রিজওয়ান
৫৭.৯% - ড্যারেন স্যামি
৫৭.৭% - মিসবাহ-উল-হক
৫৫.৩% - শাদাব খান
৫২.২% – সোহেল আখতার
৪৮.১% - সরফরাজ আহমেদ
৪৬.৮%– ইমাদ ওয়াসিম
৪৬.৪%– ওয়াহাব রিয়াজ
৩৪.৫% - শোয়েব মালিক
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live