একাদশে সুযোগ না পেয়ে এবার মুখ খুললেন পৃথ্বী
পৃথ্বী শ' ঘরোয়া ক্রিকেটে চিত্তাকর্ষক পারফরম্যান্স করে চলেছেন। তিনি রঞ্জি ট্রফিতে মোট ৩৭৯ রান করেন। তার আগে ২০২২ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬৩ রান করেছিলেন। যে কারণে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে প্রত্যাবর্তনও করেন। তবে, ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় আস্থা রাখেন শুভমনের উপর। আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন শুভমন গিল। তিনি দুর্দান্ত ডাবল সেঞ্চুরিও হাঁকান। যে কারণে টি-টোয়েন্টিতে তাঁর উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
শুভমন গিল নিউজিল্যান্ড সিরিজের প্রথম দু'টি ম্যাচে অবশ্য হতাশ করেছিলেন। প্রথম ২টি ম্যাচে যথাক্রমে তিনি ৬ বলে ৭ এবং ৯ বলে ১১ রান করেছিলেন। আমেদাবাদে ফাইনাল ম্যাচে শুভমন অপরাজিত ১২৬ রানের দুরন্ত ইনিংস খেলেন।
নিউজ ২৪ স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে পৃথ্বী শ স্বীকার করেছেন যে, ভারতীয় দলে প্রত্যাবর্তন তাঁর কাছে প্লেয়িং ইলেভেনে সুযোগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে প্লেয়ারদের সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে প্র্যাকটিস করে সত্যিই ভালো অনুভব করেছি। এবং পুরো বিষয়টি উপভোগ করেছি। হ্যাঁ, আমি সুযোগ পাইনি, কিন্তু প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়েছিল, এটাও গুরুত্বপূর্ণ।’
তিনি যোগ করেন, ‘এটা সবই তাদের (টিম ম্যানেজমেন্ট) উপর নির্ভর করে, কখন খেলতে হবে, কখন না, কিন্তু আমি সেটাকে সম্মান করেছিলাম। কারণ সম্ভবত তারা আমার আগে একজনকে একটু বেশি সুযোগ দিতে চেয়েছিল। কিন্তু আবার বলব, আমি এর জন্য আফসোস করি না। আমি সুযোগের অপেক্ষায় থাকব। এবং ভারতীয় দলের জার্সিতে আমার যে লক্ষ্য রয়েছে, তার তালিকাও তৈরি করে রাখা আছে।’
তাঁর ভারতীয় দলে প্রত্যাবর্তন করতেই দীর্ঘ সময় লেগে গিয়েছে। এই প্রেক্ষিতে পৃথ্বী বলেছেন, ‘আমি রান করতে থাকব। আমি অনুভব করেছি যে, যদি সেটা যথেষ্ট না হয়, তা হলে আমি আরও বেশি স্কোর করতে হবে। তার পর আমি ৩৭৯ করেছি। এটা শুধু আমার দিন হবে এবং অনুভব করেছি যে, আমি সেই সুযোগ ছাড়ব না। কখনও কখনও হতাশ লাগে, মনে হয়, সব চেষ্টার পরেও কেন আমি ভারতীয় দলে সুযোগ পাচ্ছি না। তবে চেষ্টা করলে, সেই দিনটাও দূরে থাকে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?