ক্যারিয়ারে প্রথম বার এমন লজ্জার রেকর্ড গড়লেন লিটন
ওয়ানডে সিরিজে বাংলাদেশের এই খারাপ ফলের পিছনে অন্যতম কারণ তাদের ব্যাটিং। সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না তাদের ডানহাতি ওপেনিং ব্যাটার লিটন দাস। তাঁর দীর্ঘ দিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথম বার পরপর দু'টি ম্যাচে শূন্য রানে আউট হয়ে যাওয়ার লজ্জার নজির গড়ে ফেললেন তিনি। কোনও ওয়ানডে সিরিজে দ্বিতীয় বার দশের নীচে রান করারও নজির গড়লেন তিনি।
স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বল অনায়াসেই ছেড়ে দেওয়া যেত। কিন্তু সেই বলেই শরীরের অনেক দূর থেকে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন লিটন। তাঁকে তালুবন্দি করেন জস বাটলার। ফলে ব্যাট হাতে এক অতীব জঘন্য সিরিজ শেষ হল তাঁর। তিন ম্যাচ মিলিয়ে এই সিরিজে তিনি দুই অঙ্কের গণ্ডিতেও পৌঁছতে পারেননি। আজ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে প্রথম ওভারেই শূন্য রানে ড্রেসিংরুমে ফিরে যান লিটন। এই সিরিজেই এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য করেছিলেন তিনি।
প্রসঙ্গত লিটনের দীর্ঘ দিনের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম বার পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি। এই সিরিজের প্রথম ম্যাচে ৭ রান করেন লিটন। অর্থাৎ গোটা সিরিজে লিটনের সংগ্রহ মাত্র ৭ রান। উল্লেখ্য, মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ক্রিস ওকসের বলে মিড উইকেট দিয়ে দারুণ একটি ছক্কা মেরেছিলেন লিটন। কিন্তু পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান তিনি।
দ্বিতীয় ম্যাচেও কারানের বলে আউট হন লিটন। প্রথম বলেই স্কোয়ার ড্রাইভ মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে বসেন পয়েন্টে দাঁড়ানো জেসন রয়কে। লিটনের ক্যারিয়ারে এটাই ছিল প্রথম ‘গোল্ডেন’ ডাক। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে-তে মাত্র ৩ রান করেছিলেন তিনি। ওই সিরিজে তিন ম্যাচের প্রতিটিতে এক করে রান করে আউট হন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live