শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করলো বিসিবি
সংযুক্ত আরব আমিরাতে যুব টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই সিরিজে শাহরিয়ার সাকিবের নেতৃত্বে চারদিনের ম্যাচ এবং আহরার আমিনের নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে খেলবে অনুর্ধ্ব-১৯ দল।
সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটিতে মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। আবুধাবি ওভালে ১২ মার্চ থেকে ১৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচটি।
অন্যদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ১৮ মার্চ আফগান যুবাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ২০ মার্চ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ২৪ মার্চ আফগানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে টাইগার যুবারা। এরপর ২৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে যুব টাইগারদের এই সফরের প্রথম রাউন্ড।
আর প্রথম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দল দুটি ৩০ মার্চ আবুধাবির ওভালে অনুষ্ঠিতব্য ফাইনালে মাঠে নামবে। এ ছাড়া সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই মাঠে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : শাহরিয়ার সাকিব (৪ দিনের ম্যাচের অধিনায়ক), আহরার আমিন (ওয়ানডে অধিনায়ক), রোহনাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, শাহরিয়া আল আমিন, রাফি উজ্জামান, জিশান আলম, মারুফ মৃধা, মুস্তাফিজুর রহমান রাব্বি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সিয়াম হোসেন দিপু, ওয়াসি সিদ্দিকী, তানভীর আহমেদ, আশিকুর রহমান শিবলি এবং শিহাব জেমস।
স্ট্যান্ডবাই : শিহাব পাহার সাব্বির, জাকারিয়া ইসলাম শান্ত, মুস্তাফিজুর রহমান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেন্য ও ইকবাল হাসান ইমন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?