বাংলাদেশের বিপক্ষে নিয়মিত খেলবে ইংল্যান্ড জানালেন বিসিবির সভাপতি
তবে বর্তমানে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই ইংল্যান্ডের সঙ্গে খেলার সংখ্যা বাড়াতে বলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়াও বিভিন্ন বয়সী দলের মধ্যে গেমস এবং কোচিং নিয়ে একটি বিনিময় কর্মসূচি থাকবে।
ইংল্যান্ড জাতীয় দলের সাথে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান। বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করছে তিনি। তার সাথেই সবসময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল শেষ ওয়ানডে ম্যাচের পর সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন বাংলাদেশের খেলার আয়োজন, ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ সবকিছু দেখে অবাক হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এরপরেই তিনি দুই দেশের মধ্যে খেলা নিয়ে আরও সম্পর্কের কথা জানান বিসিবি সভাপতিকে।
নাজমুল হাসান পাপন বলেন, “ওদের চেয়ারম্যান এসেছিলেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আপনারা জানেন যে, আমাদের সঙ্গে দুটো ম্যাচ দেখেছেন। সে নিজেও অবাক হয়েছে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন দেখে।”
“এরকম প্রতিযোগিতামূলক ম্যাচ, প্রথম ম্যাচটা যখন ও দেখেছে, কেন যে ইংল্যান্ডের সঙ্গে আমাদের খেলা আরও বেশি হচ্ছে না, এ জিনিসটা সে বুঝতে পারছে না। সে নতুন হয়েছে চেয়ারম্যান। বলেছে, গিয়ে অবশ্য এ জিনিসটা ওপর সে নজর দেবে এবং আমাদের সঙ্গে কো-অপারেশন এবং কোলাবোরেশন কীভাবে আরও বাড়ানো যায়, এ টিম থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ টিম, কোচিংয়ের ব্যাপারে… এক্সচেঞ্জ প্রোগ্রাম করব।
এখন পর্যন্ত দুই দল টেস্ট খেলেছে মাত্র ১০টি, ওয়ানডে এই সিরিজসহ ২৩টি আর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো সিরিজ খেলেনি দুই দল। একমাত্র দেখা হয়েছিল আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইসিবি চেয়ারম্যানের কথা দিয়েছেন। এবার কি ইংলিশদের বিপক্ষে নিয়মিত খেলবে বাংলাদেশ?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা