দক্ষিণ আফ্রিকা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডু প্লেসি
কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন তিনি। তবে হঠাৎ করেই আরো একবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফ্যাফ ডু প্লেসির ফেরার গুঞ্জন তৈরি হয়েছে। খোদ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই আশাবাদী হয়ে উঠেছে, ডু প্লেসিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর জন্য।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ফরম্যাটের কোচ রব ওয়াল্টার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডু প্লেসিকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য। রব ওয়াল্টার আশাবাদী, তিনি ডু প্লেসি এবং দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে যে সমস্যা রয়েছে, সেগুলো নিরসন করতে পারবেন।
এই মাসেরই শেষের দিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নতুন চুক্তির ঘোষণা দেবে। ধারণা করা হচ্ছে, অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে ডু প্লেসিকে রাখা হবে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই তাকে দলে ফেরানোর জোর চেষ্টা চালানো হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট ইনক এনকৌকে বলেন, ‘আমরা সব সময় আমাদের ফ্রিল্যান্স ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে চাই। রব (ওয়াল্টার) অনেক বেশি আগ্রহী এসব আলোচনাকে এগিয়ে নেয়ার জন্য।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live