ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে করতে হবে দূর্দান্ত পারফর্ম
অবশ্য এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-২০তে ইংলিশদের সঙ্গে একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দেখার স্মৃতিটুকু ভুলে যেতে চাইবে টিম টাইগার্স।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২৪ রান করেন সাকিবরা। জবাবে ব্যাট করতে নেমে ৫.৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
এমন ম্যাচ না ভুলেও কি উপায় আছে? অবাক করা হলেও সত্য প্রায় দেড় যুগ ধরে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। এর আগে ১০ টেস্ট খেলে ১ জয় আর ১৯ ওয়ানডে খেলে ৫টি জয় পেয়েছিল বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। বাকি দুই ম্যাচ হবে মিরপুরের হোম অব ক্রিকেটে ১২ ও ১৪ মার্চ।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে ৪৯টিতে ও হারের মুখ দেখেছে ৯২টি ম্যাচে। আর ৩টি ম্যাচে ফলাফল হয়নি। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। তাও জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে।
এদিকে টি-২০তে দুই দলের তফাৎ অবশ্য আকাশ-পাতাল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে নেওয়ার সুযোগ পায় জস বাটলারের দল। অন্যদিকে এই সংস্করণে খেলতে নামলেই বাংলাদেশ যেন খেই হারিয়ে ফেলে। স্বাভাবিক খেলাটাই যেন ভুলে যান ক্রিকেটাররা।
এবার টি-টোয়েন্টি দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। সাকিবের নেতৃত্বে এই দলে আছেন এক ঝাঁক তরুণ। তামিম ইকবাল অবসর নিয়েছেন আগেই, মুশফিকুর রহিম বিশ্বকাপের পর ইতি টানেন। আর মাহমুদউল্লাহ রিয়াদ অবসর না নিলেও দলে জায়গা হয়নি।
সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে দলে এসেছেন রনি তালুকদার, শামীম পাটোয়ারি। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানভীর ইসলাম, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজা। এছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ লিটন দাস, মোস্তাফিজুর রহমান কিংবা তাসকিন আহমেদরা।
এখন দেখার বিষয় যে, নতুন মুখ ও অভিজ্ঞদের নিয়ে টি-২০তে ইতিহাস গড়তে পারেন কিনা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে জিততে হলে এই ফরম্যাটে সাকিবদের তৈরী করতে হবে শক্ত ভিত। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ইউনিটে দূর্দান্ত পারফর্ম করেই জয় তুলে নিতে হবে স্বাগতিক বাংলাদেশকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live