ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে চমক দেখালেন সাকিব
এইতো মাত্র দুই দিন আগেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নতুন রেকর্ডবুকে নাম লিখিয়েছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ওয়ানডেতে বল হাতে নিয়েছেন ৩০০ উইকেট, স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্তরের। ক্রিকেটাঙ্গানে দ্যুতি ছড়ানোদের মধ্যে ৩০০ উইকেট ও ৬ হাজার রানের মালিক এখন সাকিব আল হাসানও।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দাপুটে বোলিং করেছেন এই অলরাউন্ডার। তার দায়িত্বশীল বোলিংয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে তামিম ইকবালের দল।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন বিশ্বসেরা এই ক্রিকেটার। সদ্য প্রকাশিত বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন এই অলরাউন্ডার।
এ সিরিজের তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন সাকিব। আর এর ৪টি চট্টগ্রামের মাটিতে। ঘরের মাঠে এ সিরিজে ব্যাট হাতেও অনবদ্য ছিলেন সাকিব। তৃতীয় ও শেষ ম্যাচে তার ৭৫ রানের কল্যাণে হোয়াইটওয়াশ লজ্জা এড়ায় টাইগাররা।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ অগ্রগতি হয়েছে সাকিবের। এই সিরিজের দুই অর্ধশতকের সুবাদে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live