সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই: হাথুরুসিংহে
আগামীকাল বুধবার (৮ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের স্পিরিট নিয়ে জানতে চাইলে হাথুরু জানান, দলের টিম স্পিরিট অনেক ভালো। সবাই ভালো খেলতে মুখিয়ে।
দলে সিনিয়র ক্রিকেটার নেই। তবে এটাও ঠিক যে, দলে সিনিয়র ক্রিকেটার আছে নাকি জুনিয়র ক্রিকেটার আছে তাতে কিছু যায় আসে না৷ মাঠের খেলাটাই আসল।
নতুন করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টি-টোয়েন্টি দল নিয়ে কাজ করছেন লঙ্কান এ কোচ। তাই ধারণাও নেই এই দল সম্পর্কে। তারপরও ভালো করার প্রত্যাশা তাঁর। হাথুরু জানান, ‘আমি আজকেই শুধু টি-২০ দলটা দেখলাম। বিশ্বকাপের আগে যাত্রা কেবল শুরু হল। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে।’ দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ দলে ফেরা রনি তালুকদারের ব্যাটিং নেটে দেখেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো করা এ ওপেনারের ব্যাটিং পছন্দ হওয়ায় তাকে ম্যাচে খেলাতে চান কোচ। বলেন- আমি রনিকে শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি। আমার যতটুকু মনে পড়ে, সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল। আমি জানি না, এরপর কী হয়েছে। সে ইনজুরি আক্রান্ত হয়েছিল নাকি অন্য ক্রিকেটাররা তার থেকেও ভালো করেছে।
দলে ডাক পাওয়া তিন তরুণ ক্রিকেটার রনি, হৃদয় ও তানভীর নিয়ে জানান তাঁর অভিমত। তাদের উদ্দেশ্যে কোচ বলেন, আমি আসলেই দেখতে মুখিয়ে আছি তারা কেমন করে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই তারা এখানে এসেছে। আমি মনে করি তারা শুধু একটা সুযোগই পাবে না, তারা অনেকগুলো সুযোগ পাবে নিজেদের প্রমাণ করতে। তাদের জন্য আজ আমার বার্তা হল নিজেদের স্বাভাবিক খেলাটা যেন খেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live