বাংলাদেশের কাছে প্রথম টি-২০ ম্যাচ হারের কারণ জানালেন সল্ট
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে ওপেনার সল্ট বলেন, ‘আমরা জানি, ইনিংস আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে টানা দুই বলে উইকেট হারানো সব সময়ই আঘাত করে। এর পর নতুন দুই ব্যাটারের জন্য খেলা বেশ কঠিন। তবে এটি খেলার অংশ। অন্য কোনো দিন হয়তো আমরা ১৮০ রানে শেষ করতাম। আজ সেটি হয়নি।’
সল্ট মনে করেন শান্তর ব্যাটেই ম্যাচ ঘুরে গেছে, ‘রান তাড়ায় শান্ত অনেক ভালো খেলেছে। আমার মনে হয় তখনই ম্যাচ ঘুরে গেছে। তাদের ওপেনাররাও ভালো শুরু করেছে। মাঝের ওভারেও ভালো হয়েছে। যেই এসেছে, ওভারের শুরুতে বাউন্ডারির দেখা পেয়েছে নিয়মিত। সিঙ্গেল-ডাবলসও নিয়েছে ভালো। আমার মনে হয়, ওরা এখন ড্রেসিংরুমে বসে ভাবছে, এমন কন্ডিশনে এটিই পারফেক্ট রান তাড়া, যেটি তারা চায়।’
বাংলাদেশের কন্ডিশনে আগে থেকে না জেনে খেলা অনেক কঠিন বলে দাবি সল্টের, ‘অবশ্য শুরুটা ধীরগতির ছিল। পরে আমাদের বোলিংয়ের সময় মনে হয়েছে গতি অনেক বেড়েছে। আর সেই গতি তারা অনেক ভালোভাবেই কাজে লাগিয়েছে। নিজেদের কন্ডিশনকেও কাজে লাগিয়েছেন তারা। কন্ডিশন না বুঝে এখানে খেলা কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live