বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ: ১৫ সদস্যে ওয়ানডে দল ঘোষণা
ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডের ওয়ানডে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশটির তারকা পেসার জশ লিটল। এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডের কোনোর ওলফার্টও থাকছেন না।
আর তাই এই দুইজনের বদলি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিওন হ্যান্ড। একইসঙ্গে টেস্ট স্কোয়াডেও অন্তর্ভূক্ত করা হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। ২৪ বছর বয়সী হ্যান্ড এরই মাঝে আয়ারল্যান্ডের হয়ে ৮ টি-টোয়েন্টি খেলেছেন।
পাশাপাশি ২৮ টি স্বীকৃত টি-টোয়েন্টি ও ১৬ টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, ব্যারি ম্যাককার্থি, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং ও ফিওন হ্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্ফাইরেস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?