নেইমার ভক্তদের জন্য দারুন সুখবর
পায়ের গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্রাচে ভর করে গ্যালারিতে বসেই দলের শোচনীয় হার দেখতে হয়েছে। যে হারের কথা হয়তো সহজেই ভুলতে চাইবেন না তিনি।
অবশেষে নেইমারকে নিয়ে সুখবর দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মান (পিএসজি)। শুক্রবার সকালে নেইমারের ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
এদিন পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে, আপাতত তিনি বিশ্রামে আছেন।
দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি'হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার। বর্তমানে সেখানেই চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রয়েছেন নেইমার।
এর আগে, ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় এ ফরোয়ার্ডের।
এরপর ফরাসি ক্লাব জানায়, ইনজুরির জন্য নেইমারের অস্ত্রোপচারই করাতে হবে। এজন্য আগামী ৩ থেকে ৪ মাস মাঠে দেখা যাবে না নেইমার জুনিয়রকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live