নাথান লিয়নের বলে আউট হয়ে মাঠেই অবিশ্বাস্য কান্ড করে বসলেন শুভমন গিল
ভারতের এই ফিরে আসা মূলত সম্ভব হয়েছে তাদের তরুন ওপেনার শুভমন গিলের ব্যাটিংয়ে। তৃতীয় দিনে একটি দুর্দান্ত শতরান উপহার দেন তিনি। ১২৮ রান করে আউট হয়ে যান গিল। যখন তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল কোন ভাবেই তাঁকে আউট করতে পারবেন না অজি বোলাররা। সেই সময়েই নাথান লিয়নের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। আউট হয়ে নিজের উপর গিল এতটাই হতাশ এবং বিরক্ত ছিলেন যে রাগের চোটে মাটিতেই লাথি মারেন।
শনিবার নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকালেন। অজিদের প্রথম ইনিংসের ৪৮০ রান তাড়া করতে গিয়ে ভারতের হয়ে অনবদ্য শতরান করেছেন গিল। এ দিন ২৩৫ বল ব্যাট করে ১২৮ রান করেন তিনি। আমদাবাদের অত্যধিক গরমে তাঁর পায়ে মাঝে মাঝে ক্র্যাম্পও হচ্ছিল। ফিজিওকে মাঠে এসে শুশ্রূষা ও করতে হয়। তাঁর কিছুক্ষণ পরেই লিয়নের বলে আউট হয়ে যান গিল।
ভারতীয় ইনিংসের ৭৭ তম ওভারে ঘটে ঘটনাটি। অফস্ট্যাম্পের একটু বাইরের দিকে বলে একটু ফ্লাইট দিয়ে বল করেন লিয়ন। নিজের ক্রিজে অনেকটা ভিতরে গিয়ে সেই বলকে লেগ সাইডে খেলতে যান গিল। বলটি মিস করে এলবিডব্লিউ আউট হয়ে যান গিল। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন। গিল রিভিউ নিলেও সফল হননি। আউট হয়ে এতটাই হতাশ দেখায় গিলকে যে তিনি রাগের চোটে মাটিতেই লাথি মারেন। ধারাভাষ্যের সময়েই রবি শাস্ত্রী জানান দীর্ঘক্ষণ ব্যাটিং করার ফলেই হয়তো কিছুটা ক্লান্তি এসেছিল যেখান থেকে নষ্ট হয় মনোসংযোগ। তাঁর ফলেই আউট হয়ে যান শুভমন গিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live