ওয়ানডে ক্রিকেটকে বাঁচানোর উপায় বলে দিলেন শাস্ত্রী
টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর এক দিনের ক্রিকেট নিয়ে আগ্রহ ক্রমশ কমছে। জনপ্রিয়তা ধরে রাখতে হলে সময়ের সঙ্গে মানান সই পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন শাস্ত্রী। তাঁর মতে, এক দিনের ক্রিকেটের ওভার সংখ্যা কমিয়ে দেওয়া উচিত। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘এক দিনের ক্রিকেটকে প্রাসঙ্গিক রাখতে হলে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করতে হবে। যখন আমরা প্রথম এক দিনের বিশ্বকাপ জিতেছিলাম, তখন ৬০ ওভারের খেলা হত। মানুষের ধৈর্য এবং সময় কমার কারণে সেটা কমিয়ে ৫০ ওভার করা হয়েছিল। আমার মনে হয় সময় এসে গিয়েছে ওভার সংখ্যা কমিয়ে ৪০ করার। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন দরকার। খেলার সময় কমানো দরকার।’’
শাস্ত্রীর মতে টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকে ক্রিকেটারদের একাংশও এক দিনের ক্রিকেট নিয়ে উৎসাহ হারাচ্ছে। অনেকেই এখন দ্বিপাক্ষিক সিরিজ় খেলার থেকে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলতে পছন্দ করেন। শাস্ত্রী বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটই এখন আসল। এই ক্রিকেটই পরিবর্তনের ভাবনা নিয়ে এসেছে। ২০ ওভারের ক্রিকেট থেকেই এখন সিংহ ভাগ আয় হচ্ছে। আমার মতে দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমানো উচিত। বিশ্বজুড়ে বেশ কয়েকটা টি-টোয়েন্টি লিগ হচ্ছে। আমাদের উচিত এই লিগগুলোর পাশে থাকা। এক দিনের বিশ্বকাপ থাকুক। প্রয়োজন হলে বিশ্বকাপের আগে দু’একটা দ্বিপাক্ষিক সিরিজ় হোক। তা হলেই তিন ধরনের ক্রিকেটকে টিকিয়ে রাখা যাবে।’’
এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত হলেও টেস্ট ক্রিকেট নিয়ে নিশ্চিন্ত শাস্ত্রী। তিনি বলেছেন, ‘‘টেস্ট ক্রিকেট আলাদা ব্যাপার। টেস্ট ক্রিকেট থাকবে এবং সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয়, ভারতে সব ধরনের ক্রিকেটের নিজস্ব জায়গা রয়েছে। ভারতীয় উপমহাদেশ এবং অস্ট্রেলিয়াতেও রয়েছে।’’ বাকি দেশগুলিতে তিন ধরনের ক্রিকেট সমান ভাবে চালিয়ে যাওয়া সম্ভব নাও হলে পারে বলে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?