যে ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকার নাসের হুসেই
স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে কাজ করা সাবেক এই ক্রিকেটারের মতে, বাংলাদেশি বাঁহাতি ব্যাটসম্যান তারকা হয়ে উঠছেন।
সিরিজ জয়ে বাংলাদেশের দারুণ ক্রিকেটের প্রশংসা করতে গিয়ে নাজমুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নাসের হুসেইন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত খেলেই ২-০ ব্যবধানে সিরিজে জয় নিশ্চিত করেছে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। জয়টা বাংলাদেশের প্রাপ্যই। নাজমুল হোসেন বাংলাদেশের ক্রিকেটের তারকা হয়ে উঠছে। বাংলাদেশের এখন দারুণ দারুণ ক্রিকেটার তৈরি করতে হবে। এই সিরিজ জয়টা তাদের জন্য বড় কিছুই।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মেহেদী হাসান মিরাজ। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারেরও প্রশংসা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক, ‘মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত বোলিং করেছে। বোলিংয়ের সময় গতিতে বৈচিত্র্য এনেছে। উইকেটটাও স্পিন বোলিংয়ের জন্য ভালো ছিল। তাকে আজকে দলে নেওয়াটা খুব কাজে এসেছে। মিরাজ দারুণ ক্রিকেটার। তার ইংল্যান্ডের বিপক্ষে বেশ কিছু মধুর স্মৃতি আছে।’
ব্যাটিংই ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য নাসেরের, ‘আজ ইংল্যান্ড ২০ রান কম করেছে। বোলার-ফিল্ডাররা ভালো করেছে। ইংল্যান্ড ম্যাচটা হেরেছে ব্যাটিংয়ের কারণেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?