শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের হোয়াইটওয়াশ কিংবা বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচের মধ্য দিয়েই টাইগারদের বেঞ্চের শক্তি পরীক্ষার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এক্ষেত্রে শান্তদের একাদশে এক বা একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
সোমবার এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার দাবি, জয়ের জন্যই শেষ ম্যাচে নামবে টাইগাররা।
হাবিবুল বাশার জানান, জেতার চিন্তা নিয়েই তৃতীয় ম্যাচটাও খেলব। যেভাবে খেলছি, সেটা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে শেষ করতে পারলে আরও ভালো কিছু হবে।
নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষ্য, বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা করে দেখা উচিত।
এই নির্বাচক জানান, বেঞ্চটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি রিজার্ভ ক্রিকেটারদের খেলার সুযোগ না দেন, কখনও যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই বাকিদের খেলতে হয়।
তিনি আরও জানান, দল সেই সুযোগটা নেবে কি না, সেটি এখনও আলোচনা হয়নি। তবে সেটা করতে পারে, করলে কোনো সমস্যা নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live