শেষ টস, দেখেনিন দুই দলের একাদশ
টি-টোয়েন্টি ক্রিকেটের বয়স হয়ে গেছে দুই দশক। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতেও দুই দশক অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। এই সিরিজ জয় তাই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করতে পারলে তৈরি হবে নতুন ইতিহাস।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয় ২০১২ সালে, আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজেই তাদের মাটিতে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে মুশফিকুর রহিমের দল। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ও গত বছর দুবাইয়ে আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
ইতিমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ৩য় টি-২০ ম্যাচের টস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। একাদশে ফিরেছেন শামীম হোসেনও। এ দুজনকে জায়গা করে দিয়েছেন আফিফ হোসেন ও নাসুম আহমেদ। অপরিবর্তিত আছে ইংল্যান্ড একাদশ। মানে কোনো ম্যাচ না খেলেই সফর শেষ করলেন বাঁহাতি পেসার রিস টপলি।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, ডেভিড ম্যালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ ও জফরা আর্চার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live