শেষ হলো ভারত মহারাজা ও এশিয়া লায়ন্সের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে এশিয়া লায়ন্সদের প্রথমে ব্যাট করতে পাঠায় ইন্ডিয়া মহারাজাস। এশিয়ার উপুল থারাঙ্গা এবং তিলকরত্নে দিলশনশ শুরুটা বেশ ভালো করে। প্রথম উইকেটে তারা ৫২ বলে ৭৩ রান করে। ৪৮ বলে ৬৯ করেন উপুল থারাঙ্গা এবং দিলশন করেন ২৭ বলে ৩২ রান। এর বাইরে আব্দুল রজ্জাক ১৭ বলে অপরাজিত ২৭ করেছেন। ১৮ বলে ১৫ রান করেছেন আসগার আফগান। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান করে এশিয়া লায়ন্স। ভারতের সুরেশ রায়না ২ উইকেট নিয়েছেন। স্টুয়ার্ড বিনি, হরভজন সিং, প্রবীণ তাম্বে ১টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই রবিন উত্থাপ্পা এবং গৌতম গম্ভীর দারুণ খেলেছেন। রবিন এবং গম্ভীর মিলেই শেষ করে দেন এশিয়ার সিংহদের। ৪৫ বল বাকি থাকতে ১৫৯ রান করে ফেলে ইন্ডিয়া মহারাজাস। পুরো ১০ উইকেটে তারা জয় ছিনিয়ে নেয়।
শক্তিতে ভরপুর লায়ন্স বোলিং লাইন আপকে মহারাজার ওপেনাররা একেবারে গুঁড়িয়ে দেন। শোয়েব আখতার ১ ওভার বল করে ১২ রান দেন। মহম্মদ হাফিজ ২ ওভার বল করে ৩৩ রান দেন। আব্দুল রজ্জাক ২ ওভার বল করে ২৪ রান দেন। সোহেল তনভীর ২ ওভার বল করে ২২ রান দেন। ইসুরু উদানা ২ ওভার বল করে দেন ২৬ রান। থিসারা পেরেরা ৩ বল করে ৮ রান দেন। লায়ন্স বোলারদের মধ্যে ১০-এর নীচে ইকোনমিরেট একমাত্র মহম্মদ আমিরের। ৩ ওভারে তিনি ২৯ রান দেন।
এশিয়া লায়ন্স (৪ পয়েন্ট) তিন ম্যাচ খেলে এটাই প্রথম হার। আর ইন্ডিয়া মহারাজাস (২ পয়েন্ট) ৩ ম্যাচ খেলে আগের ২টিতে হেরেছে। এটা প্রথম জয়। এ ছাড়া ওয়ার্ল্ড জায়ান্টস (২ পয়েন্ট) ২টি ম্যাচ খেলে একটিতে জিতেছে, একটি হেরেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা