'ওকে বোলার হিসেবে মনে করি না', অশ্বিনকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য সেওয়াগের
তবে ভারতে যেখানে স্পিনারদের দাপট বেশি সেই সময় অফ স্পিনারদের নিয়ে বড় মন্তব্য করলেন বীরেন্দ্র সেওয়াগ। তিনি স্পিনারদের মধ্যে তাদেরকে স্পিনার হিসেবে মনেই করেন না। সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে তিনি বলেন, “আমি এখনও নেটে ব্যাটিং করলে যদি অশ্বিন, মুরলিধরন, হরভজন সিং যদি বল করতে আসে তাহলে আমি ওদের বোলার বলে মনে করি না। সবথেকে বেকার ও থার্ড ক্লাস যদি কোনও বোলার থাকে তাহলে তারা অফ স্পিনার। ওরা বোলিং করতে আসে মার খাওয়ার জন্য।”
সেওয়াগ বরাবরই অফ স্পিনারদের সামনে নিজের দাপট দেখিয়েছে। শাকলিন মুস্তাক যাদের মধ্যে অন্যতম। পাকিস্তানের অন্যতম সফল স্পিনার সেওয়াগের সামনে পড়লে নিজের কারিগরি দেখাতে পারতেন না। অন্যদিকে তিন ফর্ম্যাটেই নিজের দাপট দেখাতেন সেওয়াগ।
তবে ভারতের অফ স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ও হরভজন সিংকে অন্যতম সফল মনে করা হয়। অশ্বিন কিছুদিন আগে বর্ডার গাভাসকার ট্রফিতে দু’বার পাঁচ উইকেট বা তার বেশি নিয়েছেন। এছাড়াও অশ্বিনকে সবথেকে বুদ্ধিমান ও চালাক স্পিনার হিসেবে মনে করা হয়। অন্যদিকে হরভজন সিং লেজেন্ডস লিগ ক্রিকেটে ক্রিস গেইলকে অনবদ্য স্পেলে আউট করেছেন। তাঁর বোলিং দেখে অবাক হয়েছে ক্রিস গেইলও।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে বীরেন্দ্র সেওয়াগ মোট ১০৪টা টেস্ট ম্যাচ খেলছেন। তাঁর রানের সংখ্যা ৮৫৮৬। সর্বোচ্চ রান ৩১৯। ওডিআইতে তিনি খেলেছেন ২৫১টি ম্যাচ। তাঁর সর্বোচ্চ রান ২১৯। আন্তর্জাতিক টি-২০ তে তাঁর মোট ম্যাচ ১৯টি। আইপিএল-এ তিনি ১০৪-টি ম্যাচ খেলে করেছে মোট ২৭২৮ রান। তিনি দিল্লি ডেয়ারডেভিলস ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন। দিল্লিকে নেতৃত্বও দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর তিনি কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে ক্রিকেট খেলা থেকে নিজেকে দূরে রেখে ধারাভাষ্য করেন তিনি। চলতে থাকা লেজেন্ডস লিগ ক্রিকেটে তিনি অংশগ্রহণ করেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live