রোহিতদের ঘরের শত্রু বিভীষণ
আমদাবাদ টেস্টের আগে জাডেজার কাছ থেকে ১৫ মিনিট সময় চেয়েছিলেন কুহনেমান। এক বাঁ হাতি স্পিনার আর এক বাঁ হাতি স্পিনারের কাছে কিছু পরামর্শ নিতে চেয়েছিলেন। সেই সময় জাডেজা জানিয়েছিলেন, টেস্ট শেষ হওয়ার পরে কথা বলবেন। নিজের প্রতিশ্রুতি রেখেছেন ভারতীয় স্পিনার। আমদাবাদ টেস্ট শেষে কুহনেমানের সঙ্গে ১৫ মিনিট কথা বলেছেন তিনি। জাডেজার কাছে বিশেষ কিছু কায়দা শিখে দেশে ফিরেছেন অসি স্পিনার। কোহলিকে আবারও কী করে আউট করা যায়, সেটাই হয়ত শিখে নিয়েছেন জাডেজার কাছে।
ফক্স ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাকারে কুহনেমান বলেছেন, ‘‘১৫ মিনিট কথা হয়েছে। জাডেজা আমাকে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে। আমরা অনেক বিষয়ে কথা বলেছি। এর পরে যখন উপমহাদেশে খেলতে আসব তখন জাডেজার পরামর্শ কাজে লাগানোর চেষ্টা করব।’’
দুই স্পিনারের আলোচনার ব্যবস্থা করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার আর এক স্পিনার নেথান লায়ন। সে কথাও জানিয়েছেন কুহনেমান। তিনি বলেছেন, ‘‘লায়ন আমাদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিল। জাডেজা টড মারফিরও খুব প্রশংসা করছিল। ও খুব ভাল ব্যবহার করেছে। ইনস্টাগ্রামে একটা বার্তাও দিয়েছে আমাকে। ভাল ক্রিকেটারের পাশাপাশি জাডেজা খুব ভাল মানুষও।’’
ভারতের বিরুদ্ধে প্রথমে খেলারই কথা ছিল না কুহনেমানের। সন্তান হওয়ার খবরে দলে থাকা স্পিনার মিচেল সুইপসন দেশে ফিরে যান। তার পরেই তড়িঘড়ি ডেকে পাঠানো হয় কুহনেমানকে। দিল্লিতে দ্বিতীয় টেস্টে তাঁকে মাঠে নামিয়েও দেয় অস্ট্রেলিয়া। তিন টেস্টেই নজর কেড়েছেন কুহনেমান। সিরিজ় শেষে পেয়েছেন জাডেজার মূল্যবান পরামর্শও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live