পাকিস্তানের পুরো কোচিং স্টাফে বিশাল পরিবর্তন
তবে আফগান সিরিজের জন্য দলের অন্তর্বর্তীকালীন কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। এতে প্রধান কোচ হিসেবে আবদুল রেহমান এবং সাবেক পেসার উমর গুলকে বোলিং কোচ করা হয়েছে। অথচ একদিন আগেই প্রধান কোচ বানানো হয়েছিল মোহাম্মদ ইউসুফকে।
এছাড়া সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ, আবদুল মাজিদকে ফিল্ডিং কোচ করা হয়েছে। একইসঙ্গে দলের ট্রেইনার থেকে শুরু করে প্রায় সব পদেই নতুন করে নিয়োগ দিয়েছে পিসিবি।
প্রধান কোচের দায়িত্ব পাওয়া রেহমান এর আগে ঘরোয়া ক্রিকেটে এক দশকেরও বেশি সময় কোচের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় অনেকগুলো দলের প্রধান কোচের পর চলমান পিএসএলেও তিনি মুলতান সুলতান্সের সহকারী কোচের দায়িত্বে আছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরেও তিনি ছিলেন পাকিস্তান অ-১৯ দলের সঙ্গে।
এদিকে, একদিন আগেই পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ইউসুফকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ঘোষণা করেছিলেন। তার একদিন পরই পাল্টে গেল সেই ঘোষণা। এবার প্রধান কোচ করা ইউসুফকে বানানো হল ব্যাটিং কোচ। অবশ্য নাজাম শেঠি আগেরদিনের ঘোষণাকে ভুল বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে ইউসুফের নতুন দায়িত্বের কথা বলেন তিনি। কেবল কোচ ঘোষণা কাণ্ডই নয়, প্রধান ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন শেঠি। সাবেক পাক ক্রিকেটার রশিদ লতিফ তো বলেই দিয়েছেন যে, শেঠি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।
এর আগে আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন উমর গুল। সাবেক এই পাকিস্তানি পেসারের জায়গায় আফগানদের দায়িত্ব দেওয়া হয়েছে সে দেশেরই সাবেক পেসার মোহাম্মদ হামিদকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গুল ৪৭টি টেস্ট, ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি সাদা পোশাকে ১৬৩ উইকেট, ওয়ানডেতে ১৭৯টি এবং টি-টোয়েন্টিতে পেয়েছেন ৮৫ উইকেট। অবসরের পরই তিনি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচের নিয়োগ পান।
দুবাইয়ের সারজাহতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?