বিশ্বকাপ ফাইনালে এমবাপের হ্যাটট্রিক, মাঠের বাইরে ফিফা সভাপতির হ্যাটট্রিক
সাবেক সভাপতি শেপ ব্লাটার ইস্তফা দেওয়ার পর ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন তিনি। এ বারও তাঁর সভাপতি নির্বাচিত হওয়া এক রকম সময়ের অপেক্ষা। কারণ সর্বসম্মতিক্রমে আবার ফিফা সভাপতি হতে চলেছেন ইনফান্তিনো। এ বারও তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী নেই। যদিও সভাপতি হিসাবে কাজ নিয়ে বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে।
আফ্রিকার দেশ রোয়ান্ডার রাজধানী কিগালিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ৭৩তম ফিফা কংগ্রেস। অংশ নেবেন ২১১টি সদস্য ফেডারেশনের প্রতিনিধিরা। সেখানে ৫২ বছরের ইনফান্তিনোর নাম তৃতীয় বারের জন্য ফিফা সভাপতি হিসাবে ঘোষণা হওয়ার কথা। অর্থাৎ, ২০২৭ সাল পর্যন্ত তিনি থাকবেন ফিফার সর্বময় কর্তা। ফিফা সভাপতি হিসাবে এক জন ব্যক্তি দায়িত্বে থাকতে পারেন সর্বোচ্চ তিনটি পূর্ণ মেয়াদ (চার বছর)। যদিও ইনফান্তিনো ২০৩১ পর্যন্ত এই পদে থাকতে পারেন। কারণ, ফিফা সভাপতি গত ডিসেম্বরে ঘোষণা করেছেন, তাঁর প্রথম দফার তিন বছর পূর্ণ মেয়াদ হিসাবে ধরা হবে না।
ইনফান্তিনোর সভাপতি থাকা নিয়ে সংশয় না থাকলেও বৃহস্পতিবারের সভা উত্তপ্ত হতে পারে কাতার বিশ্বকাপ নিয়ে। ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছিল। এ ছা়ড়াও নারী-পুরুষের সমান অধিকার, এলজিবিটিকিউ প্লাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইউরোপ এবং আমেরিকার দেশগুলি এই বিষয়গুলি নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিল। কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ায় ফিফার সমালোচনাও করে তারা। সেই সব প্রসঙ্গ বৃহস্পতিবার ফিফা কংগ্রেসকে উত্তপ্ত করতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live