অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তারকা ক্রিকেটারকে হারালো ভারত
জানা গেছে, অনেকদিন ধরেই পিঠের চোটে ভুগচ্ছেন আইয়ার। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না। ইনজুরির কারণে খেলতে পারেননি অজিদের বিপক্ষে নাগপুর টেস্টেও। তবে অজিদের সঙ্গে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিরেছিলেন তিনি, কিন্তু খুবটা লাভ হয়নি ভারতের। আর ইন্দোর ও আহমেদাবাদ টেস্টের একাদশে থাকলেও শেষ পর্যন্ত ইনজুরির কাছেই পরাজয় মেনেছেন এই মিডল-অর্ডার ব্যাটার।
এবার পিঠের ইনজুরির কারণে স্মিথদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না শ্রেয়াস। ক্রিকেটের সীমিত ওভারের সংস্করণে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলেছেন আইয়ার। ৪৬ দশমিক ৬ গড়ে এই সংস্করণে তার মোট রান এক হাজার ৬৩১। দুই শতকের সঙ্গে ১৪টি হাফ-সেঞ্চুরি আছে এই ব্যাটারের।
এদিকে পারিবারিক কারণে এই সিরিজে খেলছেন না ভারতের ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
উল্লেখ্য, আগামী শুক্রবার (১৭ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। আর দ্বিতীয় ওডিআই ১৯ মার্চ এবং তৃতীয় ওয়ানডে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live