জাকিরের সর্বনাস, রনির পৌষ মাস
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে তাঁর। অর্থাৎ আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ সকালেই সিলেট গেছে বাংলাদেশ দল। দুপুরে করেছে অনুশীলনেও। জাকির অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে আগে থেকেই সেখানে ছিলেন।
কদিন আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে সুস্থ হয়েই গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন।
জাকিরের জায়গায় দলে সুযোগ পাওয়া রনি তালুকদার প্রিমিয়ার ক্রিকেট লিগে ভালো শুরুই করেছেন। মোহামেডান আজ প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হারলেও তাদের হয়ে ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন সর্বশেষ বিপিএলেও উজ্জ্বল রনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live