আবারও সাকিবকে নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
এবার এই ইস্যুতে সামাজিকমাধ্যমে কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। ওই ভিডিওতে নানান কথার মাঝে তিনি জানান সাকিবের মারতে যাওয়ার কথা।
ব্যারিস্টার সুমন বলেন, জুয়ার বিজ্ঞাপনের সময় তিনি সাকিবকে নিষেধ করেছিলেন। জুয়ার বিজ্ঞাপন থেকে ফিরে আসতে প্রয়োজনে নিজে তিন লাখ টাকা দেবেন বলেছিলেন। তিনি আরও বলেন, এর কিছু দিন পর বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালে হোটেল সোনারগাঁওয়ে হঠাৎ দেখা হলে পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে গিয়েছিলেন সাকিব। পরে পুলিশ বিষয়টি সামাল দেয়।
এর আগে ওই ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি থেকে সাকিবকে জানানো হয় দুবাইয়ের ওই দোকানের মালিক একজন পলাতক আসামি। তার দোকান উদ্বোধনে যেন না যায়। এর পরও তিনি গেছেন। আর এটা একটি অপরাধ। সেলিব্রিটি বলে তিনি যে পার পাবেন ব্যাপারটি এ রকম না।
পরে সাকিব ভক্তদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তাই মানুষ হিসেবে যে ভালো না, তার পারফরম্যান্স অনেক ভালো হলেও তার ফ্যান হওয়া ঠিক না। তার এ ধরনের কাজগুলো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
এর পর সুমন আরও বলেন, দিনে আট ঘণ্টা প্র্যাকটিস করে ভালো ক্রিকেটার হওয়ার সঙ্গে আরও এক ঘণ্টা সময় দিয়ে একটা ভালো মানুষ হওয়ার দরকার আছে। কেননা এ ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন নেই। এরই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সুমন বলেন, তাকে ভালো মানুষ বানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live