একাই অনুশীলনে তামিম
গতকাল আয়ারল্যান্ডকে ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে বাংলাদেশ দল এখন সিরিজে এগিয়ে। আগামীকালই আবার দ্বিতীয় ওয়ানডে। এমন দিনে সাধারণত ঐচ্ছিক অনুশীলন থাকে ক্রিকেটারদের, না হয় পুরোপুরি বিশ্রাম। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট দ্বিতীয়টি বেছে নিয়েছে। ক্রিকেটারদের আজ হোটেলে জিম করা ছাড়া আর কোনো কাজ নেই।
কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক আগে থেকেই আজ মাঠে আসার কথা ভেবে রেখেছিলেন। সকালের বৃষ্টিও সে সিদ্ধান্ত থেকে তামিমকে নড়াতে পারেনি। নির্ধারিত সময়েই তিনি মাঠে এসেছেন। সঙ্গে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালও এসেছেন।
তাদের উপস্থিতিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ইনডোরে থ্রো ডাউন ও বোলিং মেশিনের বিপক্ষে ব্যাটিং করেছেন তামিম। নেট সেশনের শেষের দিকে ইনডোর থেকে আসা ব্যাট বলের শব্দটা বলে দিচ্ছিল, ছন্দ ফিরে পাচ্ছেন তামিম। এই মুহূর্তে হয়তো এই ছন্দটাই দরকার তামিমের।
আয়ারল্যান্ডের সিরিজের আগে প্রায় এক সপ্তাহ শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই বাঁহাতি। প্রথম ওয়ানডেটাও ভালো যায়নি। ১১ বল খেলে ৩ রান করে আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরে আলগা বলে ব্যাট চালিয়ে। ইংল্যান্ড সিরিজের তিনটি ইনিংসে ভালো শুরু করেছেন, কিন্তু ইনিংস লম্বা হয়নি একটিরও।
তাঁর সর্বশেষ ফিফটি খুঁজতে গেলে যেতে হবে গত বছর আগস্টের জিম্বাবুয়ে সফরে। সেঞ্চুরি আরও এক বছর পেছনে, ২০২১ সালের জিম্বাবুয়ে সফরে। তবে ছন্দে ফেরার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম তামিমের জন্য আদর্শ ভেন্যু হতে পারে।
২০২০ সালে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই সিরিজের আগেও লম্বা সময় ধরে সেঞ্চুরি খরায় ভুগছিলেন তামিম। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটের সিলেটে এসে সে খরা কেটেছে। কে জানে, আগামীকাল আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচই সে দিন কি না!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live