সাকিব-লিটনকে নিয়ে মাথায় হাত কলকাতার
সাকিব আল হাসান ও লিটন দাসকে যেন দয়া করে আইপিএলের জন্য খেলতে ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ছাড়পত্র দেওয়া হলেও, সেটা মোটেও পুরো আইপিএলের জন্য নয়। ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএলের জন্য শাকিব আর লিটনকে ছাড়া হচ্ছে বলেই খবর। অর্থাৎ প্রথম ম্যাচ হয়ে যাওয়ার পর শাকিবরা কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন। দ্বিতীয় ম্যাচেও সম্ভবত তাঁদের পাওয়া যাবে না। এ দিকে নক আউট তো পরের বিষয়, লিগের শেষ পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচও সে ক্ষেত্রে খেলতে পারবেন না শাকিব আর লিটন।
১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ম্যাচটি অ্যাওয়ে। এর পর ৯ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। ৮ এপ্রিল যদি শাকিবরা নাইট শিবিরে যোগ দেন, তবে দ্বিতীয় ম্যাচের জন্যও তাদের দলে রাখা সম্ভব হবে না। আবার মে মাসের ১ তারিখের পর নাইটদের ম্যাচ বাকি থাকবে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ (৪ মে), পঞ্জাব কিংস (৮ মে), রাজস্থান রয়্যালস (১১ মে), চেন্নাই সুপার কিংস (১৪ মে), লখনউ সুপার জায়ান্টসের (২০ মে) বিরুদ্ধে। এর পর যদি কেকেআর নকআউট ওঠে, তখন অন্য গল্প। মোদ্দা কথা, অর্ধেক আইপিএলের জন্য শাকিব আর লিটকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শাকিবদের ছাড়পত্র দেওয়া নিয়ে বহু দিন ধরেই জলঘোলা চলছে। তবে ছাড়পত্র মিললেও যে, নাইটরা খুব খুশি হবেন, এমন বিষয় নেই। কিছুটা অনেকটা ‘নাই মামার চেয়ে, কানা মামা ভালো’র মতো বিষয়টি কেকেআর কর্তৃপক্ষকে গিলে নিতে হবে। শাকিব আল হাসান ও লিটন দাসকে ২০২৩ আইপিএলের জন্য যে মিনি নিলাম হয়েছিল, সেখান থেকে বেস প্রাইসে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্সে। তবে এই দুই প্লেয়ারকে পাওয়া নিয়েই দড়ি টানাটানি চলছিল।
আসলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ৩১ মার্চ অর্থাৎ ১৬তম আইপিএলের উদ্বোধনের দিন রয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। এর পর ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে টেস্ট ম্যাচ। এখানেই শেষ নয়। আগামী ৯, ১২ এবং ১৪ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ সুপার লিগে অন্তর্ভুক্ত এই সিরিজেও খেলার জন্য শাকিবদের ছাড়ছিল না বাংলাদেশ। তবে বর্তমানে ঠিক হয়েছে, টেস্টের পর শাকিব আর লিটনকে ছাড়া হবে। কিন্তু ১ মে পর্যন্তই তাদের ছাড়া হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?