দুই পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় টি-২০ ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তেও দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আইরিশদের বিপক্ষে ৭৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগার বাহিনী। এ জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। তবে শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট হতে চায় না বাংলাদেশ, ইংল্যান্ডের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আয়ারল্যান্ডকেও হোয়াইটওয়াশ করতে চায় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আগামী ৩১ মার্চ সেই মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন দলপতি সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সব সময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।
শেষ টি-২০তে পরিবর্তনের আভাস দিয়ে তিনি আরো বলেন, ‘হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’
ছন্দে থাকা সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম।’
প্রসঙ্গত, বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। রান ডিফেন্ড করতে নেমে আইরিশদের ১২৫ রানে সীমাবদ্ধ রাখে টাইগাররা। ম্যাচসেরা হন সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?