জমে উঠেছে আইপিএল, দেখেনিন পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান
পাঁচটি ম্যাচ খেলে দু’টিতে জিতেছে কলকাতা। তিনটি ম্যাচে হেরেছে তারা। অর্থাৎ পাঁচ ম্যাচে কলকাতার পয়েন্ট চার। অন্য দিকে, মুম্বই প্রথম দু’টি ম্যাচে হারলেও পরের তিনটি ম্যাচে জিতেছে। মঙ্গলবার হায়দরাবাদকে হারিয়ে তারা টপকে গিয়েছে কলকাতাকে। মুম্বই এখন ছ’নম্বরে। কলকাতা সাতে। বৃহস্পতিবার দিল্লিকে হারাতে পারলে মুম্বইয়ের সমান পয়েন্ট হবে কলকাতার। রান রেটের সুবাদে মুম্বই এবং পঞ্জাবকে টপকে পাঁচে উঠে আসার কথা।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান। পাঁচ ম্যাচে আট পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। বুধবার এই দুই দল মুখোমুখি হচ্ছে। লখনউয়ের কাছে সুযোগ আট পয়েন্ট পেয়ে রাজস্থানকে ছুঁয়ে ফেলার। তবে রান রেট ভাল থাকার সুবাদে হয়তো রাজস্থানই শীর্ষে থাকবে।
আইপিএলে প্রতিটি দলেরই পাঁচটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দিল্লি একমাত্র দল যারা পয়েন্ট পায়নি। বাকি সব দলই অন্তত দু’টি করে ম্যাচ জিতেছে। রাজস্থানের মতো আট পয়েন্ট কারও নেই। লখনউ, চেন্নাই, গুজরাত, পঞ্জাব এবং মুম্বইয়ের ছ’পয়েন্ট করে রয়েছে। কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের সংগ্রহে চার পয়েন্ট করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live